নরসিংদী জেলা আওয়ামী লীগ উপদেষ্টার বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা
নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। দুপুর ১২টার দিকে রায়পুরা প্রেসক্লাবে মতবিনিময় সভা ডেকে এ ঘোষণা দেন তিনি।
আলী আহমেদ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান। তিনি জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক এবং রায়পুরা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। জেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য তিনি।
মতবিনিময় সভায় আলী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘দুইবার আমাকে রাজু সাহেব (সাবেক সংসদ সদস্য) সিল মেরে হারিয়েছেন, নির্বাচন অফিসে হয়রানি করেছেন। পরে আওয়ামী লীগের সমর্থনে ছিলাম। ’৮১ সাল থেকে ছাত্রদল করতাম। ছাত্রদল করে আমি চেয়ারম্যান হয়েছি। পরে যে দল ক্ষমতায় এসেছে, তাদের সঙ্গে ভারসাম্য বজায় রেখেই আমাকে চলতে হয়েছে। কিন্তু আসল অর্থে আমি ছোটবেলা থেকে বিএনপি। বিএনপি করেছিলাম, বিএনপিতে এসেছি আর বাকি জীবন বিএনপি করেই থাকতে চাই।’
আলী আহমেদ আরও বলেন, ‘গত ফেব্রুয়ারির ২ তারিখ জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ভাইয়ের মাধ্যমে আগের সবকিছু ছেড়ে দিয়ে বিএনপিতে যোগদান করেছি আমি। এই মতবিনিময় সভা করছি খোকন ভাইয়ের অনুমতিতে। খোকন ভাই আমাকে বলেছেন, আপনি প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। এ জন্যই এ মতবিনিময় সভা। আমি পুরোপুরিভাবে বিএনপিতে যোগদান করলাম। এখন থেকে সংসদ সদস্য ও মন্ত্রী যাঁরা আছেন, ফুল নিয়ে তাঁদের সঙ্গে দেখা করব।’
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির বলেন, ‘আলী আহমেদ দুলু আমার সঙ্গে দেখা হলে বিএনপিতে যুক্ত হওয়ার আগ্রহ দেখালে ভদ্রতা করে স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করতে বলি। কিন্তু তিনি যেভাবে আমার নাম করে কথা বললেন, মনে হচ্ছে তাঁকে ছাড়া আমাদের চলছে না। আওয়ামী লীগের লোক নিতে হবে কেন? আমাদের নেতা-কর্মীর কি অভাব পড়েছে?’
রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়া বলেন, জেলা আওয়ামী লীগের একজন উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বিএনপিতে যোগ দেবেন, এর অনুমতি তিনি কোথায় পেলেন? স্থানীয় সংসদ সদস্যও এই বিষয়টি জানেন না, অন্য কোনো নেতাও তাঁর সঙ্গে ছিলেন না। এভাবে বিএনপির মতো দলে যোগ দেওয়া যায় না।
How did this article make you feel?
Related Articles
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, পদ খোয়ালেন বিএনপি নেতা
Jul 24, 2026
2 shared tags
দুই দিন আগেই দেশে ফিরছেন স্পিকার, রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও জোরদার
Jul 23, 2026
2 shared tags
শরীয়তপুরে সড়কে ছাত্রলীগের মিছিল
Jul 04, 2026
2 shared tags
পলাশবাড়ীতে বিএনপি–জামায়াতের কর্মসূচি, জারি হলো ১৪৪ ধারা
Jun 30, 2026
2 shared tags