পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মহাখালীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোর

নিজস্ব প্রতিবেদক ঢাকা
মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের ঝটিকা মিছিল। ১৮ জুন। ছবি: সংগৃহীত
মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের ঝটিকা মিছিল। ১৮ জুন। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। ওই ঘটনায় চারজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল নয়টার দিকে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা জড়ো হন। পরে তাঁরা মিছিল নিয়ে মহাখালীর বাস টার্মিনালের দিকে রওনা হন। টার্মিনাল এলাকায় এলে মহিলা লীগেরও কয়েকজন মিছিলে যোগ দেন। এ সময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগ মিছিল বের করেছিল। তারা ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে মিছিল থেকে চারজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

How did this article make you feel?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.