শ্রীপুরে যুবলীগের ঝটিকা মিছিল
পরে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শনিবার সকালে ফেসবুকে ছড়ানো ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার নিয়ে ২০-২৫ জনের একটি দল সড়কে মিছিল করছে। তারা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান দিচ্ছিল। ব্যানারে শ্রীপুর পৌর যুবলীগের সহসভাপতি মহসিন আহমেদের নাম ও ছবি দেখা যায়।
ভিডিওর দৃশ্যপট এবং স্থানীয় লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী, মিছিলটি শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ি ওয়েলডান মোড় এলাকায় হয়েছে। মিছিল চলাকালে আশপাশের দোকানপাট অধিকাংশই বন্ধ ছিল এবং এলাকায় মানুষের উপস্থিতিও কম লক্ষ করা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পরপরই স্বল্প সময়ের জন্য ওই এলাকায় মিছিলটি হয়। পরে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।
মিছিলের ব্যানারে উল্লেখ থাকা মহসিন আহমেদ শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে আছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম জানান, এমন কোনো মিছিলের বিষয়ে পুলিশের কাছে তথ্য নেই। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
How did this article make you feel?
Related Articles
হাজারীবাগে ছাত্রলীগের ঝটিকা মিছিল
Jul 16, 2026
2 shared tags
গোরস্তানের আগাছা পরিষ্কার করতে গিয়ে এলাকাবাসী দেখলেন ৯টি কবর খোঁড়া
Jul 16, 2026
2 shared tags
সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ
Jul 06, 2026
2 shared tags
দেশে ফেরার পর গাজীপুরে মিছিলে নেতৃত্ব দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, রাজধানীতেও বিক্ষোভ
Jul 04, 2026
2 shared tags